Ajker Patrika

১০ কোটি টাকা আত্মসাৎ শিক্ষিকা শ্রীঘরে

প্রতিনিধি, পাবনা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০২
১০ কোটি টাকা আত্মসাৎ শিক্ষিকা শ্রীঘরে

পাবনায় বেশি লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার এক শিক্ষিকাকে কারাগারে পাঠানো হয়েছে।

তাঁর নাম সীমা আক্তার (৪০)। তিনি পাবনা পৌর এলাকার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও ওই এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সীমাকে আটক করে। পরে রাতেই তাঁর বিরুদ্ধে অর্থআত্মসাতের মামলা করা হয়।

ভুক্তভোগীরা জানান, সীমা ইসলামি শরিয়া মোতাবেক গরুর খামার ও আরও নানা ধরনের হালাল উপার্জনের কথা বলে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তিনি নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও পুলিশ সদস্যকেও বোকা বানিয়েছেন।

মানুষ সীমার কথায় বিশ্বাস করে লাভের আশায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করেন। লাভের অঙ্ক বেশি হওয়ায় লোভে পড়ে অনেকেই সেখানে বিনিয়োগ করেন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রথম পর্যায়ে লাভের অর্থ দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সব টাকা আত্মসাৎ করেন সীমা।

ভুক্তভোগীরা মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত সীমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সীমা জানান, তাঁর কোনো অবৈধ ব্যবসা নেই। একজনের কাছ থেকে টাকা নিয়ে আরেকজনকে দিয়েছেন। যাঁরা টাকা দিয়েছেন তাঁদের অনেক টাকা লাভ দিয়েছেন। তিনি কারও টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেন।

সীমা আরও জানান, সম্প্রতি যাঁরা তাঁকে টাকা দিয়েছেন, তাঁদের একটি হিসাব করেছেন। সেখানে প্রায় তিন কোটি টাকার মতো হবে। সেই টাকা তিনি দিয়ে দেবেন। আর যাঁরা লাভ নিয়েছেন, তাঁদের টাকা দেবেন না।

এ বিষয়ে জানতে চাইলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, প্রতারণার অভিযোগের কারণে সীমা আক্তারকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত