
শরীয়তপুরের ভেদরগঞ্জে সাত বছরের ছেলের কোলে দুই বছরের মেয়েকে দিয়ে মাকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্ব পাশের সরিষাখেত থেকে ওই মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক।
নিহত শাহানাজ বেগম সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুরান বাজার এলাকার বাসিন্দা মতিন শেখের ছেলে রুবেল শেখের সঙ্গে শাহানাজ বেগমের বিয়ে হয় ১১ বছর আগে। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে ওই দম্পতির প্রায়ই ঝগড়া হতো।
মঙ্গলবার সকালে রুবেল ও শাহানাজ তাঁদের ছেলেমেয়েকে নিয়ে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় আবার ঝগড়া বাধে রুবেল ও শাহানাজের। ঝগড়ার একপর্যায়ে ছেলে সোহানের কোলে ছোট মেয়েকে দিয়ে রুবেল তাঁর স্ত্রী শাহানাজের গলা টিপে ধরেন। হত্যার পর স্ত্রীকে পাশের সরিষাখেতে রেখে পালিয়ে যান রুবেল। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাজের লাশ উদ্ধার করে।
শাহানাজের বড় ছেলে সোহান বলে, ‘মা-বাবা ঝগড়া করতেন। আমরা নানাবাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা বোনকে আমার কোলে দিয়ে মায়ের গলা চেপে ধরে মেরে আবার ছোট বোনকে নিয়ে চলে যান।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
৮ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬