সাবেক চিফ হুইপ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস শহীদসহ তিনজনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য দুজন হলেন—বগুড়া–৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও সাবকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস) মাকসুদ।
আজ রোববার কমিশন সভায় সংস্থাটির গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মৌলভীবাজার–৪ আসনের সাবেক এমপি আব্দুস শহীদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সংসদ সদস্য হয়ে বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানে সড়কবাতি ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনসহ সরকারি বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী ও সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদ থাকার সত্যতা পেয়েছে দুদক। স্ত্রীর নামে কানাডার বেগম পাড়ায় বাড়িসহ দেশে–বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলেও দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) নির্বাচনী আসনে ১৯৯১ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০২৪–এর দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত টানা সাতবার নৌকা প্রতীকে এমপি হন আব্দুস শহীদ।
বগুড়া–৫ আসন সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাঁর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের, স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
আর সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন কাজের ঠিকাদারি নেওয়া ও কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬