সারা দেশরংপুর বিভাগ
গাইবান্ধাগোবিন্দগঞ্জ
ছাগল চরাতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রী, দুই দিন পর বিলের পানিতে মিলল মরদেহ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়ি ফিরে আসে। কিন্তু শাম্মী আর বাড়ি ফেরেনি।


গাইবান্ধায় গুঁড়িয়ে দেওয়া হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৪৫টি চুল্লি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পান্থামারী গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন ও বিক্রি করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে।

গাইবান্ধায় সীমানাপ্রাচীর নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে জহুরুল প্রধান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ওই এলাকার মৃত মমতাজ প্রধানের ছেলে।

রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।












