ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তিন মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে আবুল বাশার (৩৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।


ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান পরোয়ানাভুক্ত আসামি ফরিদ হোসেন। রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি রেলওয়ের চেকিং ট্রলি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর স্টেশনের অদূরে অজ্ঞাতপরিচয় ওই যুবক ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর।

চার দিনের ব্যবধানে কোটচাঁদপুরে নিখোঁজ হয়েছে দুই কিশোর। তাদের একজন উপজেলার গুড়পাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে মাদ্রাসাছাত্র বিপ্লব হোসেন (১২) ও অন্যজন দুতিয়ার কুঠি গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৪)। বিষয়টি নিয়ে উভয় পরিবার থানায় জিডি করেছে। কিন্তু সন্তানদের কোনো খোঁজ না পেয়ে চরম