টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার দুপুরে তাঁদের মৃত্যু হয়। মরদেহগুলো তাঁদের বাড়িতে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন ছিলিমপুর চরপাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী (৬০) ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান (৫৫)। আজ দুপুরে শহরের পৌর উদ্যান ও সাবালিয়া এলাকায় তাঁদের মৃত্যু হয়।
নিহত জোনাব আলীর নিকটাত্মীয় আল-আমীন জানান, জোনাব আলী একজন কৃষক। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ মিছিলে যাওয়ার সময় তাঁকে বারণ করা হয়েছিল। তারপরও তিনি মিছিলে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জোনাব আলীর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জিয়াউর রহমানের প্রতিবেশী আব্দুর রাজ্জাক জানান, জিয়াউর রহমান ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মিছিলে গিয়ে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে দুবাই থাকেন। সেখান থেকে ছেলে আসার পর তাঁর জানাজা হবে।
স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘আজকে আমার গণমিছিল ছিল। সেখানে প্রতি এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’
টাঙ্গাইল সদর থানার ওসি রুহুল আমীন বলেন, ‘মিছিলে এসে জোনাব আলী ও জিয়াউর রহমান নামের দুজন মারা গেছেন বলে খবর পেয়েছি। অসুস্থতাজনিত কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজ টানাহেঁচড়া শুরু হয়েছে। যারা এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের
১৮ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বাসভবনে চলছে সিন্ডিকেট সভা। সভা চলাকালে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
২০ মিনিট আগে
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও এনামুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালটে ভোট দেননি। তাঁরা ভোট প্রদান থেকে বিরত থেকেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
২৭ মিনিট আগে
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ি এলাকায় দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বড়বাড়ি এলাকার ইউনিক ওয়াশিং ও লাবাব ফ্যাশন নামের দুটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান
৩০ মিনিট আগে