কিশোরগঞ্জের তাড়াইলে এনসিপির সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনা, বিএনপি, মাদক ও সীমান্ত ইস্যুতে বিভিন্ন বক্তব্য দেন। একই সমাবেশে সারজিস আলমও বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তোলেন। পরে এনসিপি করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদরে সমাবেশ করেন।


কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা।

কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই এসব সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত টমটমটিও জব্দ করে পুলিশ। তবে কাউকে আটক করা যায়নি।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংস্কার যেটুকু প্রয়োজন, দ্রুত সেরে ফেলে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদেরই নিতে হবে।’