কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে কষ্টসাধ্য জয় পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। জেলার বাকি ৫টি আসনের মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। জামানত হারিয়েছেন ভোটের মাঠে আলোচিত প্রার্থী বিএনপির বহিষ্কৃত দুইবারের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমপি লিপির বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম। তিনি পেয়েছেন ৭৪ হাজার ৬২ ভোট।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ২০ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন (ঈগল)। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ (নৌকা) পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) নাসিমুল হক পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি। তিনি পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) ২ হাজার ৭৩৫ ভোট পেয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা সুব্রত পাল (ঈগল) পেয়েছেন ৫৮ হাজার ৭৬৩ ভোট।
কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেন (মোমবাতি) পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।

আছিয়ার নানী বলেন, ‘আমরা যদি সুষ্ঠু বিচারই না পাই, তাহলে আমার নাতনিকে ফিরিয়ে দিক। নাতনিকে তো আর ফিরে পাব না। তাই অন্তত আমরা ন্যায়বিচার চাই।’
৮ মিনিট আগে
পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ আকস্মিক বন্যার মুখে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
১৬ মিনিট আগে
গত ১৫ আগস্ট সন্ধ্যায় ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য আয়নুল হক। সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
২১ মিনিট আগে
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৫ মিনিট আগে