কিশোরগঞ্জের তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া এনায়েত উল্লাহ (২৪) উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে। আহত লিটন মিয়া (৪২) একই এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ বজ্রপাতে হতাহতের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
এনায়েত উল্লাহর প্রতিবেশী মো. দ্বীন ইসলাম বলেন, আজ সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এনায়েত উল্লাহ নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে তাঁদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন।
দ্বীন ইসলাম আরও বলেন, গুরুতর আহত লিটন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, এনায়েত উল্লাহ এক মাস আগে পার্শ্ববর্তী মাওরা গ্রামে বিয়ে করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী রিনা আক্তার। শুনানি শেষে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচা
৫ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই ও পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন বীথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তাঁর স্বামীর সঙ্গে হাসপাতাল পক্ষের ৫৫ হাজার টাকার আর্থিক সহায়তার বিনিময়ে আপসের নথি ছড়িয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল এ হামলার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে ১২ অক্টোবর চট্টগ্রাম বন্দরের ওয়ান-স্টপ ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
১ ঘণ্টা আগে