
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবার ও সেবনে বাধা দেওয়ায় গুলিতে এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ বাবুল মিয়া নামের এক যুবককে আটক করেছে।
আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নারীর নাম মনোয়ারা বেগম (৩৬)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গর্বপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী। এ ঘটনায় মাদকসেবীরা জয়নালকে কুপিয়ে জখম করেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়নাল-মনোয়ারা দম্পতি শ্রীপুরের এমসি বাজার এলাকার ভাড়া বাসায় থাকেন।
গুলিবিদ্ধ মনোয়ার বেগম জানান, এমসি বাজার এলাকার ঢাকার এক মালিকের সীমানা প্রাচীর করা জমিতে তাঁর স্বামী শাকসবজি চাষ করেন। সেখানে বিকেলের পর থেকে স্থানীয় বখাটে ছেলেরা এসে মাদক বেচাকেনা ও সেবন করে। তাঁর স্বামী জয়নাল আবেদীন এই কাজে বাধা দিলে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং খেত নষ্ট করে।
মনোয়ারা বেগম আরও বলেন, ‘আজ সন্ধ্যার দিকে কয়েকজন যুবক এসে শাকসবজির খেতে বসে মাদক বিক্রি ও সেবন করছিল। এ সময় আমার স্বামী গিয়ে তাদের নিষেধ করলে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার ডাকচিৎকার শুনে আমি তাকে রক্ষা করতে গেলে পিস্তল দিয়ে আমাকে গুলি করে। একটি গুলি আমার ডান পায়ে হাঁটুর নিচে লাগে। মূলত গুলি আমার স্বামীকে করা হয়েছিল। সেটা আমার গায়ে এসে লাগে। এই গুলি করেছে বাবুল। তার সঙ্গে ছিল শেখ ফরিদ, ইমন আর স্বাধীন।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল নাফিজ বলেন, গুলিবিদ্ধ নারীকে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিটি হাড়ের ভেতর প্রবেশ করার কারণে এখানে বের করা সম্ভব নয়।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মিরাজুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত এর বেশি বলা যাচ্ছে না।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
২ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে