ধর্মীয় বিতর্কিত বক্তব্যের জন্য ‘আল্লাহর কাছে’ ক্ষমা চাইলেন হুইপ নিজান
দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রামগতি ও কমলনগরের পূজামণ্ডপ পরিদর্শনে দেওয়া বক্তব্যের বিতর্কিত অংশের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান। ক্ষোভ প্রকাশকারীদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।


কমলনগরে অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
লক্ষ্মীপুরের কমলনগরে লাইফ লাইন হাসপাতালে অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু ও প্রসূতি শাহনাজ বেগমের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ উঠেছে। নবজাতকের বাবা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

লক্ষ্মীপুরে প্রসূতিকে আটকে রেখে সিজার, নবজাতকের মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে ‘লাইফ লাইন’ নামের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে প্রসূতিকে দীর্ঘক্ষণ আটকে রেখে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে একের পর এক ইনজেকশন দেওয়ার পর গর্ভেই নবজাতকের মৃত্যু হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান প্রসব করানো হয়।

বিধবাকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগে আদালতে মামলা
লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।












