জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ বছরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার ১৯২ জেলে। ঝড়, জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে ট্রলারডুবির পাশাপাশি গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাও বাড়াচ্ছে এ ঝুঁকি। অনেকের পরিবার এখনো স্বজনের অপেক্ষায়।


বরগুনার পাথরঘাটায় পারিবারিক বিরোধের জেরে পিয়ারা বেগম (৬২) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবরের ছেলে মো. আল আমিনের (৩৬) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন পলাতক রয়েছেন।

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দুর্যোগের কবলে পড়ে প্রতিবছর নিখোঁজ হন বরগুনার পাথরঘাটার অসংখ্য জেলে। গত ৩৩ বছরে সাগরে গিয়ে ১৯২ জনের বেশি জেলে নিখোঁজ হয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম দারিদ্র্যসহ নানা সংকট ও উৎকণ্ঠায় দিন পার করতে হচ্ছে তাঁদের পরিবারের।

ট্রলারের মাঝি বাদল মোল্লা জানান, প্রাথমিকভাবে ডুবে যাওয়া ট্রলারের ভেতরে একজনের মরদেহ দেখতে পাওয়া যায়। তখন সাগর প্রচণ্ড উত্তাল থাকায় ভেতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হয়েছিল। সেই ধারণা থেকেই উপকূলে ট্রলার মালিক সমিতি ও স্বজনদের পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়।