
বরগুনার পাথরঘাটায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে টাকা ছিনিয়ে নিয়েছে পাথরঘাটা বাজারের একই পরিবারের তিন গার্মেন্টস ব্যবসায়ীর। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা এলাকার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পাথরঘাটা বাজারের চৌধুরী ফ্যাশন-১-এর স্বত্বাধিকারী শাহ আলম চৌধুরী (৫৫) এবং তাঁর দুই ছেলে চৌধুরী ফ্যাশন-২-এর স্বত্বাধিকারী রাজিব চৌধুরী (৩০) ও সজিব চৌধুরী (২৬)। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান।
আহত রাজিব চৌধুরী বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আমার বাবা ও ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। আমড়াতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন লোক এসে আমাদের পথরোধ করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই। তখন আমাদের সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তা না দিলে আমাদের বেধড়ক মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে।’
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলটি তুলনামূলকভাবে নির্জন হওয়ায় দুর্বৃত্তরা সহজে হামলার সুযোগ পেয়েছে। সম্প্রতি ওই এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে তাঁরা অভিযোগ করেন।
এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
৬ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
২৫ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৩১ মিনিট আগে