Ajker Patrika

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের শঙ্কা—তেলের দাম বাড়ল ৫ শতাংশ

আজকের পত্রিকা ডেস্ক­
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের শঙ্কা—তেলের দাম বাড়ল ৫ শতাংশ
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৩০ ডলারে উঠেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা সরকারি বন্ড বিক্রি করতে শুরু করেন।

বাজারে অস্থিরতার অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক সামরিক পরিকল্পনার খবরকে দেখা হচ্ছে। দ্য আটলান্টিক জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে সম্ভাব্য হামলার বিভিন্ন পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে হামলার আকার, লক্ষ্য এবং তা আদৌ চালানো হবে কি না—এসব বিষয়ে এখনো আলোচনা চলছে বলে মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও বেড়েছে। গতকাল বুধবার কাতারের উত্তর উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। এ ধরনের হামলা মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন ঝুঁকি তৈরি করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তেল উৎপাদন কমিয়ে দিয়েছে শেল ও শেভরন। আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেনটি শুক্রবার বা শনিবার উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। জাপানের নিকেই ১ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি ২ দশমিক ৬ শতাংশ কমেছে। ইউরোপের স্টক্স ৬০০ সূচক কমেছে ০ দশমিক ৯ শতাংশ। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচকও প্রাথমিক লেনদেনে ০ দশমিক ৪ শতাংশ কমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত