
একসময় ‘চিপ ক্যাসিও’ নামে উপহাসের শিকার হওয়া ক্যাসিওর সাশ্রয়ী মূল্যের ঘড়িগুলোই এখন জাপানি এই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে ব্র্যান্ডটির পরিচয়ের কেন্দ্রবিন্দু ছিল জনপ্রিয় ‘জি-শক’ সিরিজ। কিন্তু চীনে জি-শকের বিক্রি কমে যাওয়ায় ক্যাসিও এখন নতুন করে বাজি ধরছে তাদের ঐতিহ্যবাহী ‘ক্যাসিও ওয়াচ’ সিরিজের ওপর, যার বিক্রি এখন বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে।
ক্যাসিওর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিন তাকানো সম্প্রতি জানান, নারী ও তরুণদের মধ্যে এই সিরিজের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি সংবাদ সম্মেলনে নতুন ‘রিং ওয়াচ’ নিজের আঙুলে পরে দেখান, যা ক্যাসিওর ঐতিহ্যবাহী ডিজিটাল ঘড়ির একটি ক্ষুদ্র সংস্করণ।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ‘নিক্কেই এশিয়া’ জানায়—‘ক্যাসিও ওয়াচ’ সিরিজের ঘড়িগুলোর দাম সাধারণত ৩০ থেকে ২৫০ মার্কিন ডলারের মধ্যে। ১৯৭৪ সালে প্রকাশিত ‘ক্যাসিও ট্রন’ ডিজিটাল ঘড়ি এবং ১৯৮৯ সালের কিংবদন্তি ‘এফ-৯১ ডব্লিউ’ মডেল এই সিরিজকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। ২০২১ সালের পর পুরোনো মডেলের আধুনিক সংস্করণ এবং নতুন ডিজাইনের ঘড়ি বাজারে আসায় ক্রেতাদের আগ্রহ আরও বেড়েছে।
ভারত, ব্রাজিলসহ বিভিন্ন উদীয়মান বাজারে বিক্রি বাড়ার ফলে ২০২৫ অর্থবছরে প্রথমবারের মতো ‘ক্যাসিও ওয়াচ’ সিরিজ কোম্পানিটির সবচেয়ে বেশি বিক্রিত ব্র্যান্ডে পরিণত হয়েছে বলে জানা গেছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ক্যাসিওর মোট ঘড়ি বিক্রির ৫৮ শতাংশ এসেছে ‘অন্যান্য ব্র্যান্ড’ থেকে, যার নেতৃত্বে রয়েছে ক্যাসিও ওয়াচ। একই সময়ে জি-শকের অংশীদারত্ব নেমে এসেছে ৪২ শতাংশে।
একসময় কম লাভের পণ্য হিসেবে পরিচিত এই ঘড়িগুলোর বিক্রয়মূল্যও এখন বাড়ছে। ইউরোপের কিছু বাজারে স্মার্টফোন সংযোগ সুবিধাসহ নতুন একটি মডেলের দাম আগের তুলনায় ৪০ ইউরো বেশি রাখা হয়েছে। জি-শকের তুলনায় এই সিরিজের প্রচারণা ব্যয় কম হওয়ায় লাভের হারও বেড়েছে। ২০২৫ অর্থবছরে ক্যাসিওর পরিচালন মুনাফার হার বেড়ে ১৫ শতাংশে পৌঁছেছে, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে সাফল্যের মাঝেও কোম্পানিটির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। কর্মী ছাঁটাই, ভয়াবহ সাইবার হামলা এবং চীনের দুর্বল ভোক্তা চাহিদার কারণে জি-শকের বিক্রি কমে যাওয়ায় ক্যাসিওকে সাম্প্রতিক বছরগুলোতে কঠিন সময় পার করতে হয়েছে। যদিও ক্যাসিও ওয়াচের শক্তিশালী বিক্রির কারণে জুন মাসে কোম্পানির শেয়ারের দাম পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে, তবু বাজারমূল্যের দিক থেকে প্রতিষ্ঠানটি এখনো প্রতিদ্বন্দ্বী সেইকো গ্রুপ ও সিটিজেন ওয়াচ-এর চেয়ে অনেক পিছিয়ে।
এই ব্যবধান কমাতে ক্যাসিও নতুন তিন বছরের ব্যবস্থাপনা পরিকল্পনা ঘোষণা করেছে। ২০২৮ অর্থবছর পর্যন্ত হাতে থাকা নগদ অর্থ থেকে প্রায় ৫ হাজার কোটি ইয়েন কমিয়ে তার মধ্যে ৩ হাজার কোটি ইয়েন বৈশ্বিক বিপণন, বিক্রয় সম্প্রসারণ এবং সম্ভাব্য অধিগ্রহণে বিনিয়োগের পরিকল্পনা করেছে কোম্পানিটি। বিশ্লেষকদের মতে, বিদেশে ব্র্যান্ডের মূল্য আরও বাড়াতে ক্যাসিওর এখনো উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এখন দেখার বিষয়, একসময় ‘সস্তা’ তকমা পাওয়া ঘড়িগুলোর সাফল্যকে পুঁজি করে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে কি না।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২ ’। এ মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
২ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
৩ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৩ ঘণ্টা আগে