ট্রাম্পের হঠাৎ পিছু হটার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের বাজারে। প্রযুক্তি খাতের শেয়ারের দামে বড় উত্থান দেখা গেছে, নাসডাক সূচক একলাফে বেড়েছে ১০ শতাংশের বেশি।

শুল্কনীতি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও চাপের পর বিনিয়োগকারীরা যেন একটুখানি হাঁফ ছেড়ে বাঁচলেন। আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা দিলেন, পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হচ্ছে। এই ঘোষণায় সঙ্গে সঙ্গেই চাঙা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের বাজার। শেয়ারবাজার, মুদ্রাবাজার ও বন্ড- সব খাতেই ইতিবাচক প্রভাব পড়ে।
দিন শেষে যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক নাসডাক কম্পোজিট ১০ শতাংশের বেশি বেড়েছে। ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকেও দেখা গেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।
প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত থাকলেও ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক দিতে হবে। আর চীনের ওপর বাড়তিসহ ১২৪ শতাংশ শুল্ক বহাল থাকবে।

এই ঘোষণার পরপরই নাসডাক কম্পোজিট সূচক ১,৫২৯.০৩ পয়েন্ট বা ১০ শতাংশ বেড়ে ১৬,৭৯৪.৬৫ পয়েন্টে দাঁড়ায়। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ২,৫৪১.৯২ পয়েন্ট বা ৬.৭৩ শতাংশ বেড়ে ৪০,১৮০.৯৮ পয়েন্টে উঠেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ৩৯২.২৬ পয়েন্ট বা ৭.৮৭ শতাংশ, দাঁড়িয়েছে ৫,৩৭৫.০৩ পয়েন্টে।
বাজারের এই বড় উত্থান সম্পর্কে ইন্টারঅ্যাকটিভ ব্রোকারসের প্রধান বাজার বিশ্লেষক স্টিভ সসনিক বলেন, ‘এই ঘোষণা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। কারণ, এতদিন ট্রাম্প প্রশাসন বলে আসছিল, তারা শুল্ক নিয়ে কোনো ছাড় দেবে না। তাই বাজারের প্রতিক্রিয়াটা একেবারে যৌক্তিক—এটা একটা স্বস্তির মুহূর্ত।’

অনেকেরই আশঙ্কা ছিল, ট্রাম্পের আগের ঘোষণা অনুযায়ী ব্যাপক শুল্ক আরোপের ফলে বিশ্ববাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এবং মার্কিন অর্থনীতি মন্দার দিকে যেতে পারে। এই কারণে বিনিয়োগকারীরা নানা দোলাচলে ছিলেন।
শুধু শেয়ারবাজারেই নয়, ট্রাম্পের ঘোষণার প্রভাব পড়ে মুদ্রাবাজার ও বন্ডবাজারেও। জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলার ১.২৫ শতাংশ বেড়েছে। এক ডলারের দাম বিনিমেয়ে মিলছে ১৪৮.০৮ ইয়েন।

১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের লাভ বেড়ে ৪.৪৩১ শতাংশ হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭.১ বেসিস পয়েন্ট বেশি। বিশ্ববাজারের সূচক এমএসসিআই বেড়েছে ৩৩.৫৫ পয়েন্ট বা ৪.৫২ শতাংশ, এখন এটি ৭৭৬.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
যদিও এই ঘোষণা বাজারে স্বস্তি ফিরিয়েছে, তবু বিনিয়োগকারীরা ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন। কারণ, ৯০ দিনের সময়সীমা শেষ হলে শুল্ক পরিস্থিতি কী হবে—তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৬ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে