
ভারতের সরকারি গোদামগুলোতে চাল ও গমের মজুত নতুন রেকর্ডে পৌঁছেছে। সরকারি তথ্য বলছে, গত ১ সেপ্টেম্বর নাগাদ চালের মজুত গত বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮ দশমিক ২ মিলিয়ন মেট্রিক টনে দাঁড়িয়েছে। এটি জুলাই মাসের সরকারের লক্ষ্য সাড়ে ১৩ মিলিয়ন টনের চেয়ে অনেক বেশি। একই সঙ্গে গমের মজুত ৩৩ দশমিক ৩ মিলিয়ন টনে পৌঁছেছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং সরকারের লক্ষ্য ২৭.৬ মিলিয়ন টনের চেয়ে অনেক বেশি।
বিশ্লেষকেরা বলছেন, রেকর্ড পরিমাণ চালের মজুত বিশ্বের সবচেয়ে বড় চাল সরবরাহকারী হিসেবে ভারতের রপ্তানি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি গমের মজুত বেড়ে যাওয়ায়, দেশটির সরকার এই বছরের শেষের দিকে দাম নিয়ন্ত্রণ করার জন্য খোলা বাজারে বিক্রি করার সুযোগ পাচ্ছে।
নয়াদিল্লিভিত্তিক একটি আন্তর্জাতিক ট্রেডিং ফার্মের ডিলার বলেছেন, ‘চালের রপ্তানি বাড়ছে। এ বছর ভারত রেকর্ড পরিমাণ চাল রপ্তানি করতে চলেছে, কিন্তু গত বছরের রেকর্ড ফসলের কারণে মজুত এখনো বেশি রয়েছে।’
ভারত বিশ্বের চাল রপ্তানির মধ্যে ৪০ শতাংশ একাই নিয়ন্ত্রণ করে। গত মার্চে দেশটি চাল রপ্তানির ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়। তবে নতুন মৌসুমের ধান আগামী মাস থেকে আসা শুরু করলে সরকারি সংস্থাগুলোর জন্য মজুতের জায়গার সংকট সৃষ্টি হতে পারে।
ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আশা করছে, ভারতের রপ্তানি গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে রেকর্ড সাড়ে ২২ মিলিয়ন টনে পৌঁছাবে। ডিলারটি আরও জানিয়েছেন, নতুন মৌসুমের ধানের ফসল আগামী মাস থেকে আসা শুরু হবে, যা সরকারি সংস্থাগুলোর জন্য মজুতের জায়গা সংকট তৈরি করতে পারে।
গত তিন বছরে কম গমের মজুত সরকারকে উদ্বিগ্ন করেছিল, কিন্তু এখন পর্যাপ্ত সরবরাহ থাকায় তারা উৎসবের মৌসুমে দাম নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে গম ছাড়তে পারবে—বলে জানিয়েছেন মুম্বাইভিত্তিক একজন।
ভারতীয়রা আগামী অক্টোবর মাসে দাশেরা ও দীপাবলি উৎসব উদ্যাপন করবে, যখন সাধারণত গমের চাহিদা বেড়ে যায়। বিশ্লেষকেরা মনে করছেন, পর্যাপ্ত মজুতের কারণে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং রপ্তানি ধারাও অব্যাহত থাকবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।
২ ঘণ্টা আগে
ঘরে রাখা নগদ টাকার প্রবাহে এবার উল্টো স্রোত দেখা দিয়েছে। জুনে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। একই সময়ে ব্যাংক আমানত বেড়েছে ৩৮ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের এই দুই পরিসংখ্যানে মিলছে অর্থের গতিপথ বদলের ইঙ্গিত।
১১ ঘণ্টা আগে
মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতেছেন রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন। রিমার্ক এইচবি লিমিটেডের ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি লাখপতি বিজয়ী হয়েছেন...
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
১৬ ঘণ্টা আগে