
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের (আরএমজি) কাঁচামাল আমদানি প্রায় ১০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে এ খাতে কাঁচামাল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, আগের অর্থবছরের (এফওয়াই২৪) এ আমদানি ছিল ১৬ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। গতবছর আমদানিকৃত কাঁচামালের মধ্যে ছিল তুলা, সুতা, স্ট্যাপল ফাইবার, টেক্সটাইল ও আনুষঙ্গিক সামগ্রী।
২০২৪-২৫ অর্থবছরে অর্থনীতিতে সর্বাধিক রপ্তানি আয় আনা তৈরি পোশাক খাত আয় করেছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৮৪ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, এটি বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার।
কাঁচামালের মধ্যে তুলা আমদানিতে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। এ খাতে আমদানি ৪ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে সুতা আমদানি ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারে। স্ট্যাপল ফাইবার আমদানি ১০ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। টেক্সটাইল ও সংশ্লিষ্ট সামগ্রীর আমদানিও ১৬ শতাংশ বেড়েছে। ২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের, যা আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
এ ছাড়া রং ও ট্যানিং সামগ্রীর আমদানি বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ। এ খাতে আমদানির পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে ৮৭৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ৮৩৩ দশমিক ৭ মিলিয়ন ডলার।
অন্যদিকে, মূলধনী পণ্য আমদানি কমেছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি এ সময় ১৯ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে। একই সঙ্গে অন্যান্য মূলধনী পণ্য আমদানি ৫ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারে।
অর্থনীতিবিদরা মনে করছেন, কাঁচামাল আমদানি বৃদ্ধির মধ্য দিয়ে পোশাক শিল্পের উৎপাদন ও রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত থাকলেও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়া বিনিয়োগে দুর্বল প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

রাজধানীর গুলশানে অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দুই পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।
৮ মিনিট আগে
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। বাজুস নির্ধারিত নতুন দামে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১১৬ টাকা।
৩ ঘণ্টা আগে
টুয়েলভ, লা রিভ, সেইলর, ক্যাটস আই, রিচম্যান, জেন্টল পার্ক, আড়ং, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, কে ক্র্যাফট কিংবা সাদাকালো—দেশি ফ্যাশন হাউসের জগতে প্রতিটি পরিচিত ব্র্যান্ড। তবে পোশাকের বাজারে প্রতিষ্ঠিত হাউসের সংখ্যা শতাধিক। ছোট-বড় মিলিয়ে দেশে ফ্যাশন হাউস রয়েছে পাঁচ সহস্রাধিক।
১২ ঘণ্টা আগে
গ্রাহকদের ট্রেজারি বন্ড জামানত রেখে ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। এ বিষয়ে কয়েকটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগে