
বহুজাতিক জুতা প্রস্তুতকারক কোম্পানি বাটা শু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন। আগামী ২০ নভেম্বর তিনি দায়িত্ব নেবেন বলে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
ফারিয়া ইয়াসমিন ৬৩ বছরের ইতিহাসে প্রথম কোম্পানিটির শীর্ষ পদে একজন নারী এবং স্বাধীনতার পর প্রথম কোনো বাংলাদেশি হিসেবে দায়িত্ব নেবেন।
বাটার তথ্য অনুযায়ী, বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জি। ভারতীয় এই নাগরিক ২০২৩ সালের আগস্ট থেকে এই পদেই যোগদান করেন। তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন।
বাটা শুর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনা মিলে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় মোট ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের। এর আগে তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআইয়ের প্রধান ব্যবসায় কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার (সিবিও) ছিলেন। এ ছাড়া বহুজাতিক কোম্পানি রেকিট বেনকাইজার, ম্যারিকো ও নেসলের উচ্চপদে কাজ করেছেন।
বাটা শু বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে বাটা শুর দুটি কারখানা রয়েছে। কারখানা দুটির প্রতিদিন ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। কোম্পানিটির বার্ষিক জুতা বিক্রির পরিমাণ প্রায় তিন কোটি জোড়া।
বাটা শুর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৫১৭ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। এ সময়ে মুনাফা করেছে ২৭ কোটি টাকার বেশি। গত বছর শেষে কোম্পানিটির শেয়ারের ৭০ শতাংশের মালিকানা ছিল বিদেশি উদ্যোক্তাদের হাতে। ১৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে। ৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার ছিল ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ও ১ দশমিক ৩০ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীর হাতে। ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮৭৩ টাকা।

সরকার নানা উদ্যোগ নিলেও এলপি গ্যাসের বাজারে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা থামানো যায়নি। সংকট বিবেচনায় আমদানি শুল্ক কমিয়ে ভোক্তাদের দামে স্বস্তি দিতে চেয়েছিল সরকার; কিন্তু তাতে ফল মেলেনি। বাজারে এখনো প্রতিকেজি এলপি গ্যাসে ভোক্তার কাছ থেকে অন্তত ৩০ টাকা করে বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা।
১১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের পকেটেও টান ধরিয়ে দিয়েছে। আমেরিকার খুচরা বাজারে প্রতি গ্যালন গ্যাসের দাম ৯ সেন্ট বেড়ে ৩.৪১ ডলারে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ।
১৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর ছোট-বড় সবার জন্য বিশেষ ফেস্টিভ কালেকশন নিয়ে এসেছে। আবহাওয়া, সময়োপযোগী ট্রেন্ড ও উৎসবের আবহ বিবেচনায় ফ্যাব্রিক ও নকশার বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের আয়োজন।
১৬ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ। সভায় ব্যাংকের বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং...
১৬ ঘণ্টা আগে