দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার ডিএসই ও সিএসইর জন্য দুটি পৃথক কমিটি গঠন করে ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশের চিঠি কমিটির সদস্যরা ছাড়াও উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির কর্মকর্তারা বলছেন, কোনো অনিয়মের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে, তেমন নয়। সাধারণ কার্যক্রমের অংশ হিসেবেই এটি করা হয়েছে।
ডিএসইর কার্যক্রম নিরীক্ষা তদন্ত কমিটির প্রধান বিএসইসির পরিচালক মো. আবুল কালাম। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মোল্লা মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান এবং সহকারী পরিচালক মুহাম্মদ সাদেকুর রহমান ভূঁইয়া।
কমিটির প্রধান আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি নয়। এটি নিয়মিত (রুটিন) তদন্তের মতো। স্টক এক্সচেঞ্জের কার্যাবলি যথানিয়মে চলছে কিনা, সেটি দেখা। সব ঠিক থাকলে ঠিক, না থাকলে সেটি জানানো। আর কিছু নয়।
তবে এই ধরনের কার্যক্রম প্রতিবছর হয় না জানিয়ে আবুল কালাম বলেন, এটি হওয়ার কথা প্রতি বছর বা কমিশন যখন মনে করবে। অনেক বছর পরে এটি হতে যাচ্ছে।
এদিকে বিএসইসির পরিচালক ফখরুল ইসলাম মজুমদারকে প্রধান করে সিএসইর কার্যক্রম নিরীক্ষার জন্য কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপপরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।
বিএসইসির নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন ১৯৯৩ এর ধারা ৮২ (২) (ঝ)–এর সঙ্গে বিধিমালা ২০২০ এর বিধি ১৭ অনুযায়ী একটি ‘পরিদর্শন কমিটি’ (ইনস্পেকশন কমিটি) গঠন করা হয়েছে। কমিটির নিরীক্ষা কার্যক্রমকে স্টক এক্সচেঞ্জ সহায়তা করবে এবং সহজতর করবে, যাতে কমিটির চাওয়া সব তথ্য এবং কার্যক্রমের অনুমিত নিরাপত্তা প্রোটোকলসহ বিলম্ব ছাড়াই মঞ্জুর করা হয়।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ শুক্রবার এ বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়...
১২ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
১৬ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১ দিন আগে
জ্বালানি বাজারে কোনো স্বস্তির লক্ষণ না থাকায় এবং এক প্রজন্মের মধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে। আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুডের দাম গতকাল বৃহস্পতিবার ৯ শতাংশের বেশি বেড়েছে।
১ দিন আগে