
ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বড় বিনিয়োগ আনতে যাচ্ছে। তাই ব্যক্তি বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছে শীর্ষ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।
আজ রোববার (২১ জানুয়ারি) সকালে পুঁজিবাজারে বর্তমান অবস্থায় করণীয় নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত শীর্ষ সিইও ফোরামের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান জানান।
এদিকে এই সভা চলার সময় ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার প্রতিক্রিয়ায় লেনদেনের শুরুতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। প্রথম ১০ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ২৪০ পয়েন্ট হারিয়েছে।
সভা শেষে ছায়েদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছে। ইতিবাচক ভূমিকা রাখতে চাই, যাতে বাজার এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। তাই বাজার নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। শুধু ফ্লোরপ্রাইস প্রত্যাহারের কারণে যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হন, বাজারে বিক্রির চাপ তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
রোববার সকালের বৈঠকে শীর্ষপর্যায়ের ব্রোকার হাউজের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আজকে আমরা সবাই ডিলার অ্যাকাউন্টে ১ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করব। ডিলার অ্যাকাউন্ট থেকে কোনো শেয়ার বিক্রি করব না। বিনিয়োগকারীদের আমরা ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করব, যেসব শেয়ারের ক্রেতা থাকবে না, সেখানে বিক্রির আদেশ বসানো হবে না। ট্রেডারদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হবে। বৈঠকে উপস্থিত সবাই একমত হয়েছেন যে, এই অবস্থায় পুঁজিবাজারকে গতিশীল করার জন্য সবার জায়গা থেকে সহযোগিতা করবেন।’
ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) আরোপের প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক আদেশে তা তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে রোববার (২১ জানুয়ারি) থেকে ৩৫টি ছাড়া বাকি সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো ফ্লোরপ্রাইস ছাড়াই লেনদেন শুরু করে।
লেনদেন শুরুর সাত মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২১৪ পয়েন্ট পড়ে অবস্থান নেয় ৬১২২ পয়েন্টে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনমুখী সূচকের ধরাবাহিকতা কমতে থাকে।

আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয়, তাৎক্ষণিকভাবেই এই নির্দেশ কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পকে আরও পরিবেশবান্ধব, প্রযুক্তিনির্ভর ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে চীনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৫ ঘণ্টা আগে