
ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম কর্মদিবসে আজ রোববার বড় দরপতন দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ডিএসই সাধারণ সূচক ২৪০ পয়েন্ট হারিয়েছে।
২৪০ পয়েন্ট পতনের পর সূচক দাঁড়ায় ৬ হাজার ১২৪ পয়েন্টে। তবে সময় গড়ানোর সঙ্গে দরপতন হওয়া শেয়ারগুলো দর ফিরে পেতে থাকে। ভারী হয় দরবৃদ্ধির পাল্লা। এতে সূচকের পতন কমে এসেছে।
বেলা ১০টা ৪৬ মিনিট পর্যন্ত ১৫৩ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৬ হাজার ১৮৩ পয়েন্টে। এই সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৩২২ টির দরপতন হয়েছে। বিপরীতে ১৪ টির দর বেড়েছে, অপরিবর্তিত ছিল ১৩ টির।
এই সময় পর্যন্ত হাতবদল হয়েছে ১৬১ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
বাজার বিশ্লেষকেরা বলছেন, ফ্লোর প্রাইস আরোপের সময় বাজারে অনেক শেয়ার অতি মূল্যায়িত ছিল। ফ্লোর প্রাইসের কারণে সেটি সংশোধন হতে পারেনি। যার প্রতিফলন আজকে বাজারে দেখা যাচ্ছে।
বিশ্লেষকেরা আরও বলছেন, ফ্লোর প্রাইজ তুলে ফেলার কারণে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় বিনিয়োগকারীরা এখনো বাজারে সক্রিয় আছেন। যার কারণে অল্প সময়েই লেনদেনের পরিমাণ বেশি।
ফ্লোর প্রাইস আরোপের প্রায় দেড় বছর পর এসে গত বৃহস্পতিবার এক আদেশে ৩৫টি বাদে সব কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেটি আজ থেকে কার্যকর হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে একই বৃত্তে থাকা বাজারে সংশোধন দেখা যাচ্ছে।

সরকারি সড়ক উন্নয়নকাজের বিটুমিন সরবরাহে গ্রাহককে হয়রানির অভিযোগ ওঠার পর সরিয়ে দেওয়া হলো যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মাসুদুল ইসলামকে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জরুরি নির্দেশনায় আজ বৃহস্পতিবার যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (এইচআর) ও কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব)....
৪১ মিনিট আগে
আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানি নিষিদ্ধ করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং বলা হয়, তাৎক্ষণিকভাবেই এই নির্দেশ কার্যকর হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে