রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল। গেন্ডারিয়া রেল স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সে। এরপর ট্রেনের এক যাত্রী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যায় আরশাদুল মারা যায়।
ওই কিশোরকে হাসপাতালে নেওয়া ট্রেনযাত্রী মো. ইউসুফ বলেন, ট্রেনটি নারায়ণগঞ্জ যাচ্ছিল। ঘটনার সময় ওই কিশোর ট্রেনের ছাদে ছিল। ট্রেনটি গেন্ডারিয়া স্টেশনে পৌঁছালে কিশোরটি ট্রেনের ছাদ থেকে পড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, এক ট্রেনের যাত্রী ওই কিশোরকে হাসপাতালে এনে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ওই কিশোরের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ছুটির দিনে অফিস-আদালতের ব্যস্ততা না থাকলেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন কমছে না। চাহিদা মেটাতে গিয়ে অনেক পাম্পের সংরক্ষণাগার দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আগামীকাল রোববার থেকে ব্যাংক, পুঁজিবাজার ও অফিস চলবে নতুন সময় অনুসারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। বর্তমানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলে।
২ ঘণ্টা আগে
দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্বরত মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। গত বৃহস্পতিবার তাঁকে এই পদে পদোন্নতি দিয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মাটের্র ২১তম আসর। মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম, চীন ও আয়োজক বাংলাদেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে...
৫ ঘণ্টা আগে