ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) অষ্টম বর্ষপূর্তি আজ। সংগঠনটি ২০১৪ সালে মাত্র ৫৩টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে তাদের সদস্যসংখ্যা ১ হাজার ৮৭৪।
৮ বছরে ই-ক্যাবের সবচেয়ে বড় সাফল্য কি জানতে চাইলে সংগঠনটির সহসভাপতি সাহাব উদ্দিন শিপন আজকের পত্রিকাকে বলেন, ‘ই-ক্যাবের সাফল্য অনেক। ২০১৪ সালে আমরা যখন শুরু করেছিলাম তখন দেশে ই-কমার্সের বাজার ছিল মাত্র ৫০ কোটি টাকার। এখন সেটা ২২-২৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। আট বছর ধরে ই-কমার্স খাতের উন্নয়নে ই-ক্যাব কাজ করে গেছে বলেই এটা সম্ভব হয়েছে ৷ যোগাযোগ ও ডিজিটাল অবকাঠামোতে আমাদের যে পরিমাণ উন্নতি হয়েছে তার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ই-কমার্স খাতে।’
দীর্ঘদিন ধরেই ই-ক্যাবের নিজস্ব কার্যালয় না থাকা নিয়ে সদস্যরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। গত জুনে অনুষ্ঠিত ই-ক্যাব নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি ছিল ই-ক্যাবের নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা করা। সংগঠনটির অষ্টম বর্ষপূর্তির মাসে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী ১৬ নভেম্বর বনানীতে নতুন কার্যালয়ে শুরু হচ্ছে ই-ক্যাবের কার্যক্রম। এ বিষয়ে সাহাব উদ্দিন শিপন বলেন, ‘আমাদের স্মার্ট অফিসের কাজ শেষ পর্যায়ে। এখন ইন্টেরিয়রের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ১৬ নভেম্বর থেকে আমরা সেখানে কাজ শুরু করব।’
ই-ক্যাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কিনলে ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল মৃধা বলেন, ৮ বছরে ই-ক্যাব ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে একটি প্ল্যাটফর্মে আনতে পেরেছে। অ্যাসোসিয়েশন তো আর ব্যবসা করে দেয় না, ব্যবসার পরিবেশ তৈরি করে, ই-ক্যাব অনেকটাই সেই দিকে হেঁটেছে। পলিসি তৈরি করা, ট্রেনিং এর ব্যবস্থা করাসহ অনেক ভালো কাজ ই-ক্যাব করেছে, অতি সম্প্রতি ই-ক্যাবের নারী উদ্যোক্তারা সরকারি অনুদানের অংশ হতে পেরেছে। তবে এই আট বছরে আরও অনেক কাজ করা সম্ভব ছিল। যেমন ট্রেড লাইসেন্সে এখনো ই-কমার্স ব্যবসা লিখতে পারি না আমরা, ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে আমাদের ডাবল ট্যাক্স কাটা হয়, ডিবিআইডির বিষয়টাও ঝুলে আছে। ই-ক্যাব মেম্বারদের জন্য সহজ শর্তে লোনের ব্যবস্থাও হয়নি। ই-ক্যাব আরেকটু তৎপর হলে এই জটিলতাগুলোরও সমাধান সম্ভব হতো।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
২ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৫ ঘণ্টা আগে