
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই ক্রেডিট ও প্রি-পেইড কার্ডগুলোর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম এ কাশেম, সাউথইস্ট ব্যাংক পিএলসির ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নেছার ইউ আহমেদ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির এই উদ্যোগের অংশ হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ক্রেডিট কার্ড এবং শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট ও প্রি-পেইড কার্ড চালু করা হয়েছে। শিক্ষক ও কর্মকর্তারা তাঁদের ক্রেডিট কার্ডে আজীবন বার্ষিক ফি মওকুফের সুবিধা পাবেন এবং যোগ্যতার ভিত্তিতে তাঁদের জন্য উপযুক্ত ক্রেডিট লিমিট প্রদান করা হবে। এ ছাড়া শিক্ষার্থীরা তাঁদের প্রথম প্রি-পেইড কার্ড লেনদেনে ১০০ টাকা ক্যাশব্যাক এবং প্রথম বছরের জন্য এসএমএস চার্জ মওকুফের সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ কার্ডগুলো দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন, বিশেষ করে টিউশন ফি প্রদান এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করার জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আর্থিক সেবাকে আরও সহজলভ্য করা হবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনটি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি শক্তিশালী অংশীদারত্বের প্রতিফলন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, একাডেমিক কমিউনিটির জন্য নিরাপদ, সহজ এবং ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ করা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে কমলেও গ্রাহক পর্যায়ে খুচরা বাজারে দাম না কমানোয় মার্কিন তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘গ্রাহক ঠকানোর’ (প্রাইস গ্যাজিং) অভিযোগ...
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে। এ নিয়ে টানা দুই দিন সোনা দাম কমল ৭ হাজার ৬৯৮ টাকা।
৪ ঘণ্টা আগে
একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রমাগত সংকুচিত হচ্ছে বাজার। ফলে দেশের সিমেন্টশিল্প এখন দ্বিমুখী চাপে পড়েছে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং ব্যক্তিপর্যায়ে বাড়িঘর নির্মাণ কমে যাওয়ার কারণে সিমেন্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।
১৩ ঘণ্টা আগে
দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে