
রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখা চালু করা হয়েছে। নতুন এ উপশাখার নাম রাখা হয়েছে ‘মেট্রোরেল ভবন উপশাখা’।
আজ বৃহস্পতিবার (১১ জুন) উত্তরা জনপথ শাখার নিয়ন্ত্রণাধীন এ শহর উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম উপস্থিত থেকে উপশাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস ঢাকা নর্থের জিএম (ইনচার্জ) মো. মাহফুজুর রহমান, ডিএমটিসিএলের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন চৌধুরী, পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমি আগামী ২০২৬-২৭ অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে। কনটেন্ট নির্মাতা, শিল্পী ও সৃজনশীল উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।
৪২ মিনিট আগে
দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক সেবাকে আরও গতিশীল ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে উত্তরা ব্যাংক পিএলসি এবং নগদের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। গত সোমবার (৮ জুন) ঢাকায় উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।
৪৪ মিনিট আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের
২ ঘণ্টা আগে