খাদ্য অধিদপ্তরের সঙ্গে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্যাকেজ জিডি-২৭ এর আওতায় ফুড স্টক মার্কেট মনিটরিং সিস্টেম সফটওয়্যার বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। আজ সোমবার খাদ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর হয়।
এতে খাদ্য অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন ও অগ্রণী ব্যাংকের পক্ষে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুল করিম, প্ল্যানিং, কো-অর্ডিনেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের উপমহাব্যবস্থাপক খোন্দকার লুৎফুল কবীর, খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলাচল সংরক্ষণ ও সাইলো) মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুস সালাম, পরিচালক (সরবরাহ, বন্টন ও বিপণন) রেজা মোহাম্মদ মহসিন, পরিচালক (প্রশিক্ষণ) এস এম মিজানুর রহমান, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংক খাতের দুর্বলতা, সীমিত রাজস্ব সক্ষমতা, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাণিজ্য ঝুঁকি—এই চার কাঠামোগত দুর্বলতায় আগামী কয়েক বছর বাংলাদেশের অর্থনীতি ধীরগতিতে চলবে বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। এসব ঝুঁকি বিবেচনায় সংস্থাটি বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
বিশ্বের পোশাক রপ্তানি বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য ধীরে ধীরে কমছে। সেই শূন্যস্থান দখলে সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। অথচ বৈশ্বিক বাজারে চাহিদা বাড়লেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক হিসেবে দেশের অবস্থান আগের চেয়ে...
১ ঘণ্টা আগে
গ্রামীণফোন জানিয়েছে, পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিকে ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সমন্বয়, জলবায়ু-সচেতন উদ্যোগ, ডিজিটাল অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ব্যবসা পরিচালনা এবং কমিউনিটির ক্ষমতায়নে ধারাবাহিক অবদানের জন্য প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাস্টেইনেবল টেলিকমিউনিকেশন কোম্পানি অব দ্য ইয়ার’ স্বীকৃতি...
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি সম্মাননা অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)।
৫ ঘণ্টা আগে