
আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও সিটিব্যাংক এনএ বাংলাদেশের মধ্যে একটি পিয়ার লেন্ডিং পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত এই অংশীদারত্ব চুক্তির আওতায় সিটিব্যাংক এনএ আইডিএলসি ফাইন্যান্সকে বিশেষ ঋণসুবিধা দেবে, যার সম্পূর্ণ অংশ যথাযোগ্য সিএমএসএমই গ্রাহকদের কাছে পুনরায় ঋণ হিসেবে বিতরণ করবে আইডিএলসি।
এটিই বাংলাদেশের প্রথম পিয়ার লেন্ডিং উদ্যোগ, যা বাংলাদেশ ব্যাংক প্রণীত সিএমএসএমই অর্থায়ন-সংক্রান্ত এসএমইএসপিডি মাস্টার সার্কুলার অনুসারে পরিকল্পনা করা হয়েছে।
এই ঋণ সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা যায়। একই সঙ্গে এটি ব্যাংকিং খাতের তারল্যকে একটি মাল্টিপ্রোডাক্ট এনবিএফআইয়ের মাধ্যমে কার্যকরভাবে ব্যবহার করে সিএমএসএমই অর্থায়নে এক নতুন দিগন্তও উন্মোচন করবে।
ঢাকার গুলশানে অবস্থিত আইডিএলসি করপোরেট হেড অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন; সিটিব্যাংক এনএ বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার ও ব্যাংকিং হেড মো. মঈনুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
আইডিএলসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, ‘সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড আর সিটিব্যাংকের সঙ্গে আমাদের অংশীদারত্ব এই খাতে চাহিদাভিত্তিক উদ্ভাবনী অর্থায়ন সমাধান প্রদানে আমাদের অঙ্গীকারকে তুলে ধরে। মাল্টিপ্রোডাক্ট এনবিএফআই হিসেবে আমরা আমাদের বিস্তৃত পোর্টফোলিও এবং সিটিব্যাংকের তারল্য সুবিধাকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টি করতে সক্ষম হব বলে আমাদের বিশ্বাস রয়েছে।’
সিটিব্যাংক এনএ বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার ও ব্যাংকিং প্রধান মো. মঈনুল হক বলেন, ‘এই গুরুত্বপূর্ণ উদ্যোগে আইডিএলসির অংশীদার হতে পেরে সিটিব্যাংক গর্বিত। আমরা একসঙ্গে সিএমএসএমই খাতে অর্থায়ন সুবিধা সহজ করে তুলছি, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের যৌথ লক্ষ্যকে সুদৃঢ় করবে।’
বাংলাদেশে প্রায় ১ কোটি এমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের মোট জিডিপির প্রায় ২৫ শতাংশে অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও এই খাতে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ঘাটতি রয়েছে (সূত্র: আইএফসি/বিশ্বব্যাংক, ২০২৩)।
আইডিএলসি ও সিটিব্যাংক এনএর এই পিয়ার লেন্ডিং উদ্যোগ সেই ঘাটতি কমানোর একটি কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা যায়। এটি দেশের আর্থিক খাতকেও আরও শক্তিশালী করা এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সহায়তা করবে।

দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় সব তফসিলি ব্যাংককে এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে তাঁকে তিন মাসের জন্য এ ছুটি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
৬ ঘণ্টা আগে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
৬ ঘণ্টা আগে