ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার (সিওও) সাব্বির হোসেন ‘ইনজিনিয়াস সিওও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার পান।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’-এ সাব্বির হোসেনের হাতে পুরস্কার তুলে দেন নেপালের ডেপুটি প্রাইম মিনিস্টার ও হোম মিনিস্টার নারায়ণ কাজি শ্রেষ্ঠা। করপোরেট সেক্টরের প্রযুক্তিবিদদের সম্মান জানাতে এবং প্রযুক্তির ক্ষেত্রে তাঁদের অসাধারণ কৃতিত্বকে উদ্যাপনের লক্ষ্যে সম্মেলনটি আয়োজিত হয়।
২৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৪ পর্যন্ত কাঠমান্ডুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস। ছয়টি সার্ক অঞ্চল ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের বিএফএসআই, আইটি সেক্টরে শীর্ষ উদ্ভাবন ও প্রযুক্তির জন্য সম্মাননা দেওয়া হয় সম্মেলনটিতে। এই অনুষ্ঠানে সার্ক অঞ্চলের দেশগুলোর ২৫০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যাংকিং সেক্টরের প্রভাবশালী ব্যক্তিত্ব একত্রিত হয়েছিলেন।
ব্র্যাক ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় সাব্বির হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। গ্রাহকদের জন্য প্রযুক্তিগতভাবে উন্নত, দ্রুত ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত অনেক প্রকল্প বাস্তবায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একজন অভিজ্ঞ প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে সাব্বির হোসেনের তিন দশকেরও বেশি সময় ধরে বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল, লোকাল ব্যাংকে টেকনোলজি অ্যান্ড অপারেশনস ও রিটেইল ব্যাংকিংয়ে কাজের বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলে ইকোনমিক ডেভেলপমেন্টের ওপর এক্সিকিউটিভ সার্টিফিকেশন সম্পন্ন করেন।

দেশের আমদানি বাজারে গতি ফিরছে—কিন্তু সেই গতি এখনো বিনিয়োগে পৌঁছায়নি। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে নতুন আমদানি ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে প্রায় ৭ শতাংশ। অথচ এলসির বিপরীতে পণ্য এনে মূল্য পরিশোধের প্রবৃদ্ধি থেমেছে প্রায় শূন্যে।
৭ ঘণ্টা আগে
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে চালু হওয়া ‘বাংলা কিউআর’ দ্রুত নগদ অর্থের বিকল্প হয়ে উঠছে। চলতি বছরের জুলাইয়ে একক কিউআর ব্যবস্থায় আসার পর ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকেরা একই কিউআর দিয়ে অর্থ পরিশোধ করতে পারছেন।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫৬ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। একই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ পরিশোধ করেছে সাড়ে ৪৮ হাজার কোটি টাকা। ফলে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে
৭ ঘণ্টা আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আবদুর রহমানের অভোগ কর অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে তিন বছরের জন্য তাঁকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৪ ঘণ্টা আগে