
সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন রেহানা রহমান। গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের ৭৪৪তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাঁকে ব্যাংকের ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়।
সভায় পরিচালনা পর্ষদ ব্যাংকের উন্নয়নে অবদান রাখার জন্য বিদায়ী ভাইস চেয়ারম্যান আকিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে ব্যাংককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রেহানা রহমান বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা। তিনি বেঙ্গল ট্রেড ওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রেহানা রহমান সাউথইস্ট ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি ব্যাংকের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। তাঁর এই অর্জন দেশের নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা।
রেহানা রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং সাবেক চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি।
রেহানা রহমান খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর বাবা প্রয়াত আব্দুল ওয়াজেদ খান চৌধুরী ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তিনি দেশের ব্যবসায়ী এম মশিউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রেহানা রহমান ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে সবচেয়ে গতিশীল নারী উদ্যোক্তা পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি বিশ্বের অনেক দেশ সফর করেছেন।

অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না।
২ ঘণ্টা আগে
গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ২২ তম সেলস সেন্টার চালু করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। গতকাল বুধবার জিন্দাবাজারে নতুন সেলস সেন্টারটির উদ্বোধন করেন ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এ কে এম হারুনুর রশিদ ও রিটেইল...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটজাত পণ্যের ওপর ভারতের সরকার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরও বাড়িয়েছে। এর ফলে ভারতের স্থানীয় পাটপণ্য উৎপাদকেরা সুরক্ষা পাবেন বলে আশা করা হলেও বাংলাদেশের জন্য এটি খারাপ খবর। একই সঙ্গে ভারতীয় পাটকলগুলোর পাটপণ্যের চাহিদা এবং উৎপাদন সক্ষমতার ব্যবহারও বাড়তে পারে।
৬ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু স্বস্তির জায়গায় এখনো পৌঁছায়নি; বরং জ্বালানি তেলের দাম বাড়া, নতুন পে-স্কেল চালুর সম্ভাব্য প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। এ কারণে কমতির দিকে থাকা মূল্যস্ফীতির ভবিষ্যতে আবার ঊর্ধ্বগতিতে ইউটার্ন নেওয়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন...
১৪ ঘণ্টা আগে