Ajker Patrika

রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতির সমাধানে এনএসইউতে বিশেষজ্ঞদের বৈঠক 

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ২১: ২০
রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতির সমাধানে এনএসইউতে বিশেষজ্ঞদের বৈঠক 

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচারের জন্য ভূরাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ, নিরাপত্তা বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ কূটনীতিক ও মানবাধিকার বিশেষজ্ঞরা। 

আজ বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন: হু ডিসাইডস অ্যান্ড হোয়াই?’ শীর্ষক নীতিবিষয়ক সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব এই মানবিক সংকটের জটিলতা মোকাবিলা করছে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার, মানবাধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সহযোগিতামূলক সমাধানের জন্য একমাত্র ফলপ্রসূ সংলাপই আশার আলো হিসেবে কাজ করতে পারে। 

এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত আলোচনা সভায় রোহিঙ্গা গণহত্যা দিবস-২০২৩ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। 

এসআইপিজি পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস কে তৌফিক এম হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ। উপস্থিত ছিলেন এনএসইউর পিএসএস বিভাগের সহযোগী অধ্যাপক এম জসিম উদ্দিন, এসআইপিজির সিনিয়র ফেলো ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, বিশিষ্ট রোহিঙ্গা নেতা নুরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সাবেক চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের টিম লিডার ও ইনক্লুসিভ গভর্ন্যান্সের ফার্স্ট সেক্রেটারি এনরিকো লরেঞ্জো, বাংলাদেশে মার্কিন দূতাবাসের আঞ্চলিক শরণার্থী সমন্বয়কারী ম্যাকেনজি রো। এনএসইউর সিপিএসের সমন্বয়ক আবদুল ওয়াহাবের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। 

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা এবং তাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠী’ আখ্যায়িত করে জোহানেস রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বাংলাদেশকে সব দিক থেকে সমর্থন করার পরামর্শ দেন। 

এনএসইউর সহযোগী অধ্যাপক এম জসিম উদ্দিন রোহিঙ্গা সংকটের ঐতিহাসিক, রাজনৈতিক ও মানবিক দিকগুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রয়োজন, তবে এই প্রক্রিয়া চূড়ান্ত করার আগে অবশ্যই তাদের কথা শুনতে হবে।’ 

এসআইপিজির সিনিয়র ফেলো অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন রোহিঙ্গা শরণার্থী সংকটের সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ও ভূরাজনৈতিক প্রভাব সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে অবশ্যই নিরাপদে থাকতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত