এসিআই লিমিটেড নিয়ে এসেছে শিক্ষামূলক ডিজিটাল অ্যাপস ‘মেধাবীর সুপারনোভা ও ‘কিডস ব্রেইন বিল্ডার’। গতকাল সোমবার সন্ধ্যায় এসিআই মিলনায়তনে অ্যাপস দুটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান প্রমুখ।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখতে পারে। অ্যাপস দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে।’
‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিল্ডার’ অ্যান্ড্রয়েড অ্যাপস দুটি গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
১৩ মিনিট আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
৮ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১২ ঘণ্টা আগে