১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর সমাপ্তি অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারে অনুষ্ঠিত হয়েছে। এ বছর ২৮টি দেশ থেকে মোট ১১৭টি চলচ্চিত্র জমা পড়ে, যার মধ্যে ২৭টি চলচ্চিত্র অফিশিয়ালি নির্বাচিত হয়। চারটি ক্যাটাগরি থেকে চারটি চলচ্চিত্র বিজয়ী হিসেবে পুরস্কার লাভ করে।
অনুষ্ঠানের সূচনাপর্বে অধ্যাপক সুমন রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম বিচারকগণ, ইউএনএইচসিআর প্রতিনিধি এবং ডিআইএমএফএফ ২৫-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসাইন হককে পুরস্কার প্রদান করেন। এ ছাড়াও, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা ভিডিওবার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।
পুরস্কার বিতরণ শেষে এই বছরের নির্বাচিত ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। সমাপ্তি অনুষ্ঠান শেষে বিচারক তানিম রহমান চলচ্চিত্রগুলোর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, শুধু মোবাইল ফোন ব্যবহার করে, কোনো উন্নত আলোকসজ্জা বা প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এত চমৎকার চলচ্চিত্র তৈরি করা সত্যিই বিস্ময়কর। তিনি সমাপনী দিনে নির্বাচিত মাত্র একটি বাংলাদেশি চলচ্চিত্র দেখতে পেয়েছেন এবং আশা প্রকাশ করেন যে আগামী বছর আরও বেশি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম মোবাইল ফিল্মমেকিং ও ডিআইএমএফএফের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এই উৎসবের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত। ডিআইএমএফএফ ১১ বছর ধরে দারুণভাবে এগিয়ে চলেছে এবং এখন এটি একটি সুপরিচিত উৎসব। আমি আশা করি, ভবিষ্যতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।’
ইউএনএইচসিআরের প্রতিনিধি জুলিয়েট মুরেকিসোনি ডিআইএমএফএফে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ডিআইএমএফএফ ও ইউএনএইচসিআরের যৌথভাবে আয়োজিত কর্মশালাটি সত্যিই অসাধারণ ছিল। অংশগ্রহণকারীরা খুবই আগ্রহী ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানটি হলিউডের কোনো ইভেন্টের মতো মনে হয়েছে।’
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডিআইএমএফএফ ২০২৫-এর বিজয়ীদের ঘোষণা।
এবারের চলচ্চিত্র বিজয়ীরা হলো ওপেন ডোর ক্যাটাগরিতে: ইরানের সাঈদ মোলতাজির নির্মিত ‘মেসেজ’, ভার্টিকাল ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের এম সি জনেটের নির্মিত ‘লিম্বাস’, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের আবীর ভাস্করের নির্মিত ‘ওয়ান্ডারিং মাইন্ডস ওয়ে আউট’। এবং ইউ এন এইচ সি আর মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে দ্য স্টেটলেসকে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিআইএমএফএফের উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সকল অংশগ্রহণকারী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, রাজস্ব ঘাটতি ও আর্থিক খাতের চাপের মধ্যে অর্থনীতিতে গতি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে শুধু সরকারি ব্যয় বাড়িয়ে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার চেষ্টা করলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই)।
১০ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এখন সবচেয়ে বেশি ক্ষতির মুখে। ঘূর্ণিঝড়, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা কৃষি উৎপাদনে ধাক্কা—সবকিছুর ভার বহন করছে বাংলাদেশের মতো উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।
১০ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের বাড়তি সুদহার, ডলার-সংকট এবং বিনিয়োগে দীর্ঘ স্থবিরতার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশে বড় বিনিয়োগ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। নতুন অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩১ দশমিক ৪ শতাংশের সমপরিমাণ বিনিয়োগের লক্ষ্য ধরা হচ্ছে...
১০ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
১৫ ঘণ্টা আগে