গ্রাহকদের ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস দিতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং বিকাশ লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে।
এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং সুবিধা এবং কার্ড সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকাশ লিমিটেডের দেশজুড়ে এজেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সাপেক্ষে ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন যথাক্রমে মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন—ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন; এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, হেড অব এমআইএস ডিভিশন আবু ইউসুফ মো. আবদুল্লাহ হারুন, হেড অব উত্তরা ব্রাঞ্চ মুহাম্মদ আমীর হোসেন সরকার, হেড অব গুলশান ব্রাঞ্চ ফরিদ আহমেদ, সিটিও মোহাম্মদ মাহমুদ হাসান, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও এবং বিকাশ লিমিটেডের সিএফও মঈনুদ্দন মোহাম্মদ রাহগীর ও সিসিও আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
২ ঘণ্টা আগে
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
২ ঘণ্টা আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৫ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
৬ ঘণ্টা আগে