
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. ওবায়েদ উল্যা চৌধুরী ও মো. আবুল বসার। দুজনই ১৯৯৯ সালের ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন।
ওবায়েদ উল্যা পদোন্নতি পাওয়ার আগে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সুদীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ব্যাংক, রংপুর অফিসসহ প্রধান কার্যালয়ের আওতাধীন ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ ফান্ড ইউনিট এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে প্রেষণে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ব্যাংক ম্যানেজমেন্টের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আবুল বসার পদোন্নতির আগে বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসে কর্মরত ছিলেন। বসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট। কর্মজীবনে ব্যাংক পরিদর্শন বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দেশে-বিদেশে অনেক প্রায়োগিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত অভ্যন্তরীণ আদেশে পদোন্নতির তথ্যটি জানানো হয়। শিগগির তাঁদের দপ্তর বণ্টন করা হবে। বাংলাদেশ ব্যাংকের পদোন্নতি নীতিমালা-২০২২ অনুযায়ী শূন্যপদে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদোন্নতিযোগ্য পদ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর পদে সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে।

ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
২ ঘণ্টা আগে
সরবরাহ সংকট ও বাড়তি দামে বিক্রির অভিযোগের মধ্যেই ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। বেসরকারি খাতের ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৬ ঘণ্টা আগে
বাজার সংস্কার ও বিনিয়োগপ্রক্রিয়া সহজ করার উদ্যোগের মধ্যে ২০২৬ সালের প্রথম আট মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
১০ ঘণ্টা আগে