
এখন থেকে ভ্রমণ হবে আরও সাশ্রয়ী ও ঝামেলামুক্ত। দেশের জনপ্রিয় অনলাইন ট্রাভেল টেক প্ল্যাটফর্ম ফার্স্টট্রিপ ও গ্রামীণফোনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ফার্স্টট্রিপ থেকে জিপি স্টার গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ ছাড়সহ ও দারুণ সব ট্রাভেল অফার। যা জিপি স্টার গ্রাহকদের ভ্রমণকে করবে আরও সহজ, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট ট্রিপ ও গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাইন রফিক, চিফ অপারেটিং অফিসার; মীর তাজমুল হোসাইন, হেড অব মার্কেটিং; আইশা নাওয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাম্পেইন ও পার্টনারশিপ এবং মো. ফজলে এলাহী রাহাত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং।
গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন মুনিয়া গনি, হেড অব পার্টনারশিপস, মার্কেটিং; মুনমুন খান, পার্টনারশিপ ম্যানেজার, মার্কেটিং; খন্দকার হাসান শাহরিয়ার, পার্টনারশিপ পারফরম্যান্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, মার্কেটিং এবং সাব্বির আহমেদ, সিনিয়র পার্টনারশিপ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মার্কেটিং।
উপস্থিত প্রতিনিধিদের অংশগ্রহণ দুই প্রতিষ্ঠানের মধ্যে দৃঢ়বন্ধন এবং গ্রাহকদের জন্য আরও উন্নত সেবাপ্রদানকে নিশ্চিত করবে।
ফার্স্টট্রিপ সব সময় চায় ট্রাভেল হোক ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও একটু স্পেশাল! তাই ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন কিংবা পার্সোনালাইজড ট্রিপ—সবকিছুই পাচ্ছেন এক প্ল্যাটফর্মে, সঙ্গে ২৪/৭ কাস্টমার সাপোর্টসহ।

বিদেশে ভিসার জন্য আবেদন করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন কাগজ জমা দিতে হয়। এসব নথি সহজ ও দ্রুত যাচাই করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব কাগজপত্রে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে।
৫ ঘণ্টা আগে
দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বিগত সময়ে ব্যাংক ও শেয়ারবাজারে কী হয়েছে, সেটা সবাই জানেন। আমরা সেগুলো থেকে উত্তরণের জন্য কাজ করছি।’
১৪ ঘণ্টা আগে
রাজধানীতে আয়োজিত হয়েছে হেলথ অ্যান্ড ওয়েল বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০। গত শনিবার (৯ মে) ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এ আয়োজন।
১৪ ঘণ্টা আগে
চুক্তির আওতায় ডাক জীবনবিমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহবিমা—সব কটি বিমার কিস্তিই নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
১ দিন আগে