বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা হয়েছে। সম্প্রতি এই পরীক্ষা চালায় অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন।
সফল পরীক্ষা চালানোর বিষয়ে এইআরডির প্রকল্প প্রধান সুজু হেন বালডুইন চেন বলেন, ‘অনেক দিন কঠোর পরিশ্রম এবং তথ্য উপাত্ত সংগ্রহের পরে অবশেষে বাংলাদেশে প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করতে সক্ষম হয়েছি। যা আমাদের দলের প্রতিটি সদস্যদের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি করেছে।’
এইআরডির সিএস প্রধান শাহজাইব মুয়াজ আবেদীন বলেন, ‘আমরা অনেক দূর এসেছি এখন আর আমরা থেমে থাকার পরিকল্পনা করছি না। এইআরডি হাইব্রিড রকেট ইঞ্জিনের এই পরীক্ষা সামনে অব্যাহত থাকবে এ ছাড়া যারা মহাকাশ অনুসন্ধান এবং রকেট্রি বিষয়ে আগ্রহী তাদের জন্য এইআরডিতে গবেষণা উন্মুক্ত রয়েছে।’
এইআরডির সদস্যদের মধ্যে রয়েছেন সুজু হেন বালডুইন চেন, শাহজাইব মুয়াজ আবেদীন, স্যাম কুই, ইয়ান মেসারভে, রাজিন আলি, মুশফিকুর শাদিন, এন এম সাইফ কবির, আনহা ইসলাম, ইয়োহান কুলিবালি, লিয়াম অলিভার নোভাক, ইওজিন কিম।
প্রথম হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার সময় এইআরডি সদস্যদের অভিভাবকদের পাশাপাশি ব্র্যাক, এনএসইউ ও এআইইউবি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৭ মিনিট আগে
সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজার
১৮ মিনিট আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
৫ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৮ ঘণ্টা আগে