Ajker Patrika

কার্টআপে ‘বিগ ফ্রাইডে সেল’ শুরু ২৭ নভেম্বর, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

আজকের পত্রিকা ডেস্ক­
কার্টআপে ‘বিগ ফ্রাইডে সেল’ শুরু ২৭ নভেম্বর, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

বছর শেষের কেনাকাটার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপে শুরু হয়ে গেল বিগ ফ্রাইডে সেল। ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে প্রি-পেমেন্ট সেভিংস, ডিসকাউন্ট ভাউচার, ফ্রি ডেলিভারি এবং সারপ্রাইজ ভাউচারসহ নানা আকর্ষণীয় সুবিধা।

কার্টআপ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেনাকাটার পাশাপাশি কার্টআপ অ্যাপে থাকছে গেম খেলে পুরস্কার জেতার সুযোগ। অ্যাপের ‘প্লে অ্যান্ড উইন’ গেমে অংশ নিয়ে প্রতিদিন সর্বোচ্চ স্কোরকারীরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার। এ ছাড়া ‘রিভিউ অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্যের রিভিউ দিয়ে ৫ হাজার টাকার ভাউচার জেতার সুযোগ থাকছে।

বিগ ফ্রাইডে সেলে কেনাকাটায় গ্রাহকেরা ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট সেভিংস উপভোগ করতে পারবেন।

পেমেন্ট পার্টনারদের মধ্যে বিকাশ ও নগদে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং জিপে-তে থাকছে ২০ শতাংশ ক্যাশব্যাক। এ ছাড়া ইবিএল, পূবালী ব্যাংক, এসবিএল, এমটিবি এবং সিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ডে পেমেন্টে পাওয়া যাবে সর্বোচ্চ ২০ শতাংশ প্রি-পেমেন্ট ডিসকাউন্ট।

অন্যদিকে, মাস্টারকার্ড পেমেন্ট করলে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং সর্বোচ্চ লেনদেনকারী জিতে নেবেন আইপ্যাড ১১। পাশাপাশি, ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পনসর রেকিট স্টোর থেকে সর্বোচ্চ কেনাকাটা করে জিতে নেওয়া যাবে আইফোন ১৮ প্রো।

ক্যাম্পেইন প্রসঙ্গে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, ‘বিগ ফ্রাইডে সেল ঘিরে আমাদের বেশ কিছু চমকপ্রদ আয়োজন রয়েছে। গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে তাঁদের পছন্দের সব পণ্য কেনার পাশাপাশি দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন।’

বিগ ফ্রাইডে সেলের সব অফার ও ডিল জানতে ভিজিট করুন কার্টআপের ওয়েবসাইট অথবা ডাউনলোড করুন কার্টআপ অ্যাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত