
দেশের শীর্ষস্থানীয় বিমাপ্রতিষ্ঠান প্রগতি ইনস্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অনলাইনের মাধ্যমে যুক্ত হন। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়, যার মধ্যে ২৭ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। শেয়ারহোল্ডাররা ই-ভোটিংয়ের মাধ্যমে তাঁদের মতামত জানান এবং প্রস্তাবিত সকল আলোচ্যসূচির অনুমোদন দেন।
২০২৫ সালে প্রগতি ইনস্যুরেন্স পিএলসি ব্যবসায়িক ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য ও ঈর্ষণীয় অগ্রগতি অর্জন করেছে। কোম্পানির গ্রস প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭১১ দশমিক ৪ মিলিয়ন টাকা, করপূর্ব মুনাফা ৫৭১ দশমিক ৯৫ মিলিয়ন টাকা, মোট দাবি পরিশোধ ৬৮৮ দশমিক ৬১ মিলিয়ন টাকা। সব মিলিয়ে বছর শেষে কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৪৮ দশমিক ৪ মিলিয়ন টাকা।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, বৈশ্বিক ও দেশীয় নানা চ্যালেঞ্জের মধ্যেও এ বছর প্রগতি ইনস্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করতে পেরেছে, যা প্রগতির এক অনন্য সাফল্য।
এই সাফল্যের নেপথ্যের কারিগরদের ধন্যবাদ জানিয়ে আলতাফ হোসাইন আরও বলেন, এই অর্জনের পেছনে রয়েছে বিমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানির পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও কর্মনিষ্ঠা।
বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব। অনুষ্ঠান চলাকালে শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা দেন কোম্পানির সচিব এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)। সভায় যুক্ত হয়ে শেয়ারহোল্ডাররা কোম্পানির সার্বিক কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন।
গুরুত্বপূর্ণ এই সভায় অন্যদের মধ্যে অংশ নেন ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার।
কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শরীফ মোস্তবা, হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মেজর (অব.) সাদাত মো. মুসা, অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলীসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৩ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৭ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৯ ঘণ্টা আগে