
শুরু হয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস কার্টআপ লিমিটেডের সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘অক্টোবর অফারস’। গতকাল সোমবার (১৩ অক্টোবর) শুরু হওয়া এই আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই অফারে গ্রাহকেরা পাচ্ছেন আকর্ষণীয় ছাড়, ভাউচার ও ক্যাশব্যাকের সুযোগ।
ক্যাম্পেইন চলাকালে কার্টআপের গ্রাহকেরা সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় পাবেন। পাশাপাশি ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ প্রিপেমেন্ট ডিসকাউন্ট। এছাড়া বিকাশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন অতিরিক্ত ছাড় বা ক্যাশব্যাক সুবিধা।
কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আরেফিন বলেন, ‘কার্টআপ একটি সম্পূর্ণ দেশীয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যা নিরাপদ, সহজ ও আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা দিতে কাজ করছে। আমরা দ্রুত ডেলিভারি, বিশ্বস্ত ব্র্যান্ড ও সাশ্রয়ী অফারের মাধ্যমে ক্রেতাদের পাশে থাকতে চাই। অক্টোবর অফারস ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই সম্প্রসারিত রূপ, যেখানে গ্রাহকেরা দেশীয় প্ল্যাটফর্মে সেরা দামে পছন্দের পণ্য কিনতে পারবেন।’
দেশের ৬৪টি জেলায় ডেলিভারি নেটওয়ার্ক বিস্তৃত করতে কার্টআপের রয়েছে নিজস্ব হাব, গুদাম, সোর্টিং সেন্টার ও রাইডার ফ্লিট। এ ছাড়া নির্ভরযোগ্য ডেলিভারি পার্টনারের সহযোগিতায় কার্টআপ গ্রাহকদের দিচ্ছে ওপেন-বক্স ডেলিভারি, রিয়েল-টাইম ট্র্যাকিং ও সময়নিষ্ঠ সেবা, যা অনলাইন কেনাকাটাকে করছে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত।

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লি অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে গতকাল (১৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৫ মিনিট আগে
ভারতে কিউআর কোড স্ক্যান করে কয়েক মুহূর্তে টাকা পাঠানো এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কোনো পয়েন্ট অব সেল (পস) যন্ত্র বা নগদ টাকার ঝামেলা নেই, আর সবচেয়ে বড় কথা—গ্রাহক বা বিক্রেতা কারও জন্যই কোনো দৃশ্যমান সার্ভিস চার্জ ছিল না।
১ ঘণ্টা আগে
এক দশক আগেও যে অর্থনীতির বড় অংশের হিসাব করা হতো কারখানা, দোকান, কৃষি ও প্রচলিত সেবার মাধ্যমে, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। স্মার্টফোনের মাধ্যমে পণ্য বিক্রি, অ্যাপভিত্তিক যাতায়াত, মোবাইল ফোনে আর্থিক লেনদেন, অনলাইনে কাজ করে আয় কিংবা ফুটপাতে ছোট ব্যবসা—সবই এখন মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ
১১ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাতটি মামলা করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে