পঞ্চমবারের মতো আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে চার ক্যাটাগরিতে ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিভিন্ন উদ্ভাবনী ও সৃজনশীল সেবার জন্য এসব পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।
বিকাশ অ্যাপ থেকে তিনটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সেভিংস দেওয়ার মতো উদ্ভাবনী সেবার জন্য ‘বেস্ট প্রসেস ইনোভেশন’ পুরস্কার, ফ্রিল্যান্সারেদের জন্য পাইওনিয়ার টু বিকাশ সেবা নিয়ে ফ্রিল্যান্সার কমিউনিটিতে এনগেজমেন্টের জন্য ‘বেস্ট ইনোভেশন ইন কমিউনিটি এনগেজমেন্ট’, পাইওনিয়ারের মাধ্যমে সার্ভিস রেমিট্যান্স এক্সপোর্টের জন্য ‘বেস্ট ইনোভেশন-ফাইন্যান্স ইনোভেশন ইন আদার ফিন্যান্সিয়াল ইনস্টিটিউট’ এবং উদ্ভাবনী সেবা বিকাশ পেমেন্ট স্পিকারের জন্য ‘বেস্ট ইনোভেশন (প্রোডাক্ট ডেভেলপমেন্ট) ’ ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতেছে বিকাশ।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে পুরস্কারগুলো গ্রহণ করেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে মানুষের জীবনকে সহজ করছে এমন সব যুগান্তকারী উদ্ভাবন এবং ধারণাগুলোকে সম্মানিত করা হয়। এরই অংশ হিসেবে এ বছর ১৬টি ক্যাটাগরির মধ্যে ৪টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছে বিকাশ।
বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের আগের আয়োজনগুলোতেও বিভিন্ন উদ্ভাবনী সেবার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জেতে বিকাশ।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১০ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৪ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
১৬ ঘণ্টা আগে