ব্র্যাক ব্যাংকের ইস্যু করা দেশের প্রথম সোশ্যাল বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে দেশের টেকসই অর্থায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সোশ্যাল বন্ড থেকে প্রাপ্ত বিনিয়োগ বিভিন্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ যেমন নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা (এমএসএমই), সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা, কৃষি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সহনশীলতা কার্যক্রমে ব্যয় করা হবে।
ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি দেশের ও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ক্রেডিট রেটিং সংস্থাগুলোর কাছ থেকে সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক হিসেবে স্বীকৃত। পাশাপাশি, পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) উৎকর্ষের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ‘ব্লুমবার্গ ইএসজি রেটিংস’-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
অন্যদিকে, প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-র বেশি করপোরেট গ্রাহক নিয়ে মেটলাইফ বাংলাদেশ দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে এর বিনিয়োগ পোর্টফোলিও আরও শক্তিশালী করে চলেছে। সরকারি বন্ডে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হওয়ার পাশাপাশি, প্রতিষ্ঠানটি এখন সুরক্ষিত করপোরেট বন্ডে বিনিয়োগের মাধ্যমে স্থানীয় করপোরেট খাতে টেকসই অর্থায়ন নিশ্চিত করা এবং গ্রাহকদের বিমা পলিসিতে উন্নত রিটার্ন প্রদান করছে। বাংলাদেশে মেটলাইফের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা।
এই বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘এই বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়নের অংশীদার হওয়ার ক্ষেত্রে আমাদের যে অঙ্গীকার রয়েছে, তারই প্রতিফলন। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই ঐতিহাসিক সোশ্যাল বন্ডে বিনিয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের আর্থিক উন্নয়ন ও অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চাই।’
মেটলাইফ বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংকের এ অংশীদারত্ব দেশের দায়িত্বশীল বিনিয়োগের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে ইতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টিতে উভয় প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৮ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের সরবরাহকারী ‘৪এ ইয়ার্ন ডাইংয়ে’ অন্তত এখন পর্যন্ত কর্মীরা নির্বিঘ্নে হুডি সেলাই করছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো লাগাচ্ছেন।
১ ঘণ্টা আগে
নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
১০ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
১১ ঘণ্টা আগে