
সাউথইস্ট ব্যাংক পিএলসি ও সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ব্যাংকিং সেবাসংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় পে-রোল ব্যাংকিং সার্ভিস, করপোরেট পেমেন্ট মডিউল ও অন্যান্য আর্থিক সমাধান দেওয়া হবে।
সাউথইস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ আব্দুর রফিক চুক্তিটি বিনিময় করেন। এ ছাড়া অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে সিকদার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে বেতন ও অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন। এ ছাড়া করপোরেট পেমেন্ট মডিউল ব্যবহারের মাধ্যমে ভেন্ডর পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার সহজতর হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, ‘বাংলাদেশের বিমা খাতের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সিকদার ইনস্যুরেন্সের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই সহযোগিতা করপোরেট ক্লায়েন্টদের জন্য উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করবে এবং আর্থিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করবে। আমরা দীর্ঘমেয়াদি সফল একটি অংশীদারত্বের প্রত্যাশা করি।’
সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না।
২ ঘণ্টা আগে
গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ২২ তম সেলস সেন্টার চালু করেছে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট। গতকাল বুধবার জিন্দাবাজারে নতুন সেলস সেন্টারটির উদ্বোধন করেন ভাইব্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এ কে এম হারুনুর রশিদ ও রিটেইল...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটজাত পণ্যের ওপর ভারতের সরকার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরও বাড়িয়েছে। এর ফলে ভারতের স্থানীয় পাটপণ্য উৎপাদকেরা সুরক্ষা পাবেন বলে আশা করা হলেও বাংলাদেশের জন্য এটি খারাপ খবর। একই সঙ্গে ভারতীয় পাটকলগুলোর পাটপণ্যের চাহিদা এবং উৎপাদন সক্ষমতার ব্যবহারও বাড়তে পারে।
৬ ঘণ্টা আগে
মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু স্বস্তির জায়গায় এখনো পৌঁছায়নি; বরং জ্বালানি তেলের দাম বাড়া, নতুন পে-স্কেল চালুর সম্ভাব্য প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। এ কারণে কমতির দিকে থাকা মূল্যস্ফীতির ভবিষ্যতে আবার ঊর্ধ্বগতিতে ইউটার্ন নেওয়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন...
১৪ ঘণ্টা আগে