বসুন্ধরা টয়লেট্রিজের লোগো উন্মোচন করা হয়েছে। আজ বুধবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করা হয়। গত ২৫ জুন বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড যাত্রা শুরু করে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘চারপাশের পরিবেশ আমাদেরকে যে অফুরন্ত সম্পদ দান করেছে তার প্রতি সবাইকে কৃতজ্ঞ থাকা উচিত। সে জন্যই আমরা পণ্যগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি প্রতিটি পণ্য উৎপাদনে পানি ও সোলার এনার্জির সঠিক ব্যবহার করেছি। আমাদের লোগোতেও তাই প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। লোগোতে আপনারা তিনটি রঙের আধিপত্য দেখবেন। নীল যা পানি, সবুজ যা প্রকৃতি এবং হলুদ যা সূর্যকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (বিপিএমএল) মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার (বিপিএমএল) মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মাজেদুল ইসলাম, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ) মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

বিএফআইইউর পাঠানো বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাব-সংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর-সংক্রান্ত (টিডিএস) তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
নিশ্চিত হওয়া কার্গোগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি কার্গো রয়েছে। পাশাপাশি স্পট মার্কেট থেকেও কার্গো কেনা হচ্ছে। চাহিদা অনুযায়ী আমদানি নিশ্চিত হওয়ায় আগামী কয়েক মাস এলএনজি সরবরাহে বড় ধরনের কোনো সমস্যা হবে না।
৪ ঘণ্টা আগে
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন দাম বাজারে কার্যকর হয়েছে।
৫ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
১৪ ঘণ্টা আগে