ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদের ‘ডিজিটাল ভ্যাস’ সেবা দেওয়ার লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে। ব্র্যাক ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ভ্যাস এবং নিউ বিজনেস আরমান আহমেদ সিদ্দিকী এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই কৌশলগত চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ আস্থার সঙ্গে রবির ডিজিটাল জীবনধারার জন্য তৈরি জনপ্রিয় সেবাগুলোর ডিজিটাল সংযুক্তি।
এই চুক্তিতে আস্থা অ্যাপ ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা রবির হিরো প্রডাক্টগুলো সাবস্ক্রাইব করতে পারবেন। রবির জনপ্রিয় ডিজিটাল গেমস উপভোগ করতে পারবেন। আর-ভেঞ্চার্সের মাধ্যমে স্টার্ট-আপ ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে পারবেন। রবির ডিজিটাল টিকেটিং প্ল্যাটফর্ম, বিডিটিকেটস থেকে টিকিট কিনতে পারবেন। রবির ওটিটি প্ল্যাটফর্ম, বিঞ্জ, সাবস্ক্রাইব করতে পারবেন। অরিজিনাল ডিজিটাল গ্যাজেট রবির ইকমার্স প্ল্যাটফর্ম, রবিশপ থেকে কিনতে পারবেন। এ ছাড়া, এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ ডিজিটাল সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেট সাজাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক নিরাপত্তা ও বিশেষ সহায়তা খাতে বড় অঙ্কের বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে শুধু ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’...
৮ ঘণ্টা আগে
যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন অংশ সংস্কার করে সড়ক প্রশস্ত ও সেতুর সক্ষমতা বাড়াতে চীনের একটি যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় সেতুর অব্যবহৃত রেল লেনকে যান চলাচলের উপযোগী করে সংস্কার করা হবে।
১৪ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এবারের সিদ্ধান্তে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
দেশের জনপ্রিয় ই-কমার্স ও নিরাপদ খাদ্যভিত্তিক প্রতিষ্ঠান ঘরের বাজারের উদ্যোক্তারা এবার নিয়ে এলেন নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘তাবায়া’। শালীনতা, নান্দনিকতা ও আধুনিক রুচির সমন্বয়ে গড়ে ওঠা এই ব্র্যান্ড মূলত রুচিশীল ও মডেস্ট ফ্যাশনকে আরও প্রিমিয়াম ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে যাত্রা
১৬ ঘণ্টা আগে