দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার বাজারে এনেছে তাদের নতুন পণ্য—সেভয় ডিস্কোন আইসক্রিম। নতুন এই আইসক্রিম শুধু একটি সাধারণ কোনো আইসক্রিম নয়, বরং স্বাদে, টেক্সচারে আর স্টাইলে একদম নতুন এক্সপেরিয়েন্স।
সেভয় ডিস্কোন আইসক্রিমের সবচেয়ে আলাদা ব্যাপার হচ্ছে, এর ওপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোণে। প্রতিটা স্তরে আছে স্বাদের ভিন্নতা আর মজাদার টেক্সচার।
সেভয়ের মুখপাত্র জানান, তারা এই পণ্য বাজারে এনেছে তরুণ প্রজন্মের কথা ভেবে—যারা শুধু স্বাদ নয়, বরং খুঁজে নতুন কিছু, একটু আলাদা কিছু। সেভয় ডিস্কোন হতে পারে সেই পছন্দের জায়গা। সেই সঙ্গে সবার প্রতিদিনকার জীবনে আনবে বাড়তি এক্সাইটমেন্ট।
শিগগির এটি দেশের সবখানে পাওয়া যাবে।

বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
১৪ ঘণ্টা আগে