Ajker Patrika

গ্রেট ওয়াল সিরামিকের ২০ বছরের পথচলা উদ্‌যাপন

বিজ্ঞপ্তি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৯: ৩৮
গ্রেট ওয়াল সিরামিকের ২০ বছরের পথচলা উদ্‌যাপন
ছবি: গ্রেট ওয়াল সিরামিক কর্তৃপক্ষের সৌজন্যে

গৌরব, উদ্ভাবন ও গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে ২০ বছরের পথচলা উদ্‌যাপন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড গ্রেট ওয়াল সিরামিক। এ উপলক্ষে আজ শনিবার ঢাকার বাংলামটরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ২৮ নম্বরে নাভানা জহুরা স্কয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গ্রেট ওয়াল সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল মাহমুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান, ব্যবসায়িক বিভাগের প্রধান জিয়াউর রহমান এবং চারুর ব্যবসায়িক বিভাগের প্রধান এভিনিউ সাংমাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া ব্যবসায়িক সহযোগী, ডিলার, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

২০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হচ্ছে চারুর ফ্ল্যাগশিপ স্টোর। সেখানে চারুর স্যানিটারি ওয়্যারের নান্দনিক সংগ্রহ, আধুনিক ডিজাইন ও সমসাময়িক বাথরুম সলিউশনের বিভিন্ন পণ্য তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ব্র্যান্ড অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে গ্রেট ওয়াল হাই-টেকের নতুন ব্যবসায়িক বিভাগ হিসেবে যাত্রা শুরু করছে টেকনোব্যাট ব্যাটারি। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ব্যাটারি, জ্বালানি ও পরিবহন খাতে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি ব্যবসার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ উদ্ভাবন, ব্যবসায়িক বহুমুখীকরণ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনার অংশ। দুই দশকের সাফল্য ও অগ্রযাত্রাকে ভিত্তি করে ভবিষ্যতেও ব্যবসায়িক সম্পর্ক জোরদার, নতুন সম্ভাবনা সৃষ্টি এবং গ্রাহক ও অংশীজনদের জন্য অধিকতর মূল্য সংযোজনে কাজ করার প্রত্যয় জানিয়েছে গ্রেট ওয়াল সিরামিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত