Ajker Patrika

নানা আয়োজন ও অফার নিয়ে পাঠাওয়ের মাসব্যাপী উৎসব

আজকের পত্রিকা ডেস্ক­
নানা আয়োজন ও অফার নিয়ে পাঠাওয়ের মাসব্যাপী উৎসব
ছবি: পাঠাওয়ের সৌজন্যে

আকর্ষণীয় ছাড়, পুরস্কার, কুইজ, গেমস ও নানা অভিজ্ঞতা নিয়ে চলছে পাঠাও ফেস্ট। গতকাল রোববার থেকে পাঠাও সুপার অ্যাপে শুরু হওয়া মাসব্যাপী এ আয়োজন চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে সাজানো এবারের উৎসবে রাইড, খাবার অর্ডার, পার্সেলসহ পাঠাওয়ের বিভিন্ন সেবা ব্যবহারের পাশাপাশি নানা অফার ও পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা।

এবারের পাঠাও ফেস্টে দৈনন্দিন যাতায়াত আরও সাশ্রয়ী করতে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থাকছে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে মিলছে দ্বিগুণ (২ এক্স) পয়েন্ট। এ ছাড়া যোগ্য বিবেচিত বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পের মাধ্যমে পরিশোধ করলে পাওয়া যাচ্ছে আরও দ্বিগুণ পয়েন্ট। ফলে গ্রাহকরা মোট চার গুণ (৪ এক্স) পয়েন্ট সংগ্রহ করতে পারছেন।

খাবারপ্রেমীদের জন্য পাঠাও ফুডে সারা দিন যেকোনো স্থান থেকে যেকোনো রেস্তোরাঁয় অর্ডারে থাকছে বিনা মূল্যে ডেলিভারি। পাশাপাশি নির্বাচিত রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপভোগ করা যাচ্ছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিলস।

পাঠাও পে ব্যবহারকারীদের জন্যও রয়েছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা। পাঠাওয়ের তিনটি সেবা—রাইড, ফুড ও পার্সেলের প্রতিটিতে প্রথম যোগ্য লেনদেনে মিলছে ১০ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০০ টাকা। অর্থাৎ তিনটি সেবায় লেনদেন করে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ প্রতিদিনের ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। পুরো উৎসবজুড়ে প্রতিদিন অ্যাপে যুক্ত হচ্ছে তিনটি করে নতুন কুইজ কার্ড। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক না ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপের মাধ্যমে খেলায় অংশ নিতে পারছেন ব্যবহারকারীরা। টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাচ্ছে ৪০০ পাঠাও পয়েন্ট।

এ ছাড়া ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলায় অংশগ্রহণ ও সঠিক উত্তরের ভিত্তিতে সর্বোচ্চ পারফরম্যান্স করা ১৫ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে। তাঁদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন একটি স্বর্ণমুদ্রা। বাকি ১৪ জন পাবেন বিশেষ উপহারসামগ্রী। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’-এ ক্লিক করে গেমটিতে অংশ নেওয়া যাচ্ছে।

শুধু ছাড় ও পুরস্কার নয়, এবারের পাঠাও ফেস্টে রয়েছে বিশেষ উদ্যোগ ‘উইশ পাঠাও’। এর মাধ্যমে পুরো আয়োজনজুড়ে মোট ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণ করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছয়টি ইচ্ছা পূরণ করা হচ্ছে ব্যবহারকারীদের এবং পাঁচটি পাঠাও হিরোদের।

এদিকে, ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট অংশীদার ব্যাংকের কার্ড ও বিকাশে পেমেন্টেও থাকছে বাড়তি ছাড়। সিটি ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও এনআরবি ব্যাংক পিএলসির কার্ড ব্যবহার করে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড ও ফুড অর্ডারে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ১০০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে উপভোগ করা যাবে। তবে এনআরবি ব্যাংকের কার্ডধারীরা একটি রাইড ও একটি ফুড অর্ডারে এ ছাড় পাবেন।

অন্যদিকে, বিকাশে পেমেন্ট করলে পাঠাও ফুডের অর্ডারে (ন্যূনতম অর্ডার মূল্য ৩৯৯ টাকা) পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুবার নেওয়া যাবে। পাশাপাশি পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে মিলছে ১০ শতাংশ ছাড়, সর্বোচ্চ ৩০ টাকা, যা একবার উপভোগ করা যাবে। এসব অফার পেতে রাইড বুকিং বা খাবার অর্ডারের সময় পছন্দের অংশীদার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে হবে।

পাঠাও ফেস্টের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে যুক্ত হয়েছে পিকাবু, হারল্যান ও ওয়াওজা। অংশীদার প্রতিষ্ঠান হিসেবে পিকাবু দিচ্ছে ১৫টি উপহারের প্যাকেজ। এসব প্যাকেজে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজার পক্ষ থেকে দেওয়া হচ্ছে ৩৫টি বিনা মূল্যের প্রবেশপাস। অন্যদিকে, হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাচ্ছে কোনো সর্বোচ্চ সীমা ছাড়াই ১২ শতাংশ মূল্যছাড়।

রাইড ও খাবার অর্ডার থেকে শুরু করে গেমস, পুরস্কার, ক্যাশব্যাক এবং স্বপ্নপূরণ—সব মিলিয়ে নানা আয়োজন ও অভিজ্ঞতায় চলছে এবারের পাঠাও ফেস্ট। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপের বিভিন্ন সেবা ও বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত