
বাংলাদেশ সরকারের পরিবেশবান্ধব শিল্প উদ্যোগের স্বীকৃতিস্বরূপ এক্স সিরামিকস গ্রুপ ২০২৫ সালের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। পরিবেশ সচেতন প্রযুক্তি, টেকসই উৎপাদন প্রক্রিয়া ও সবুজ শিল্প ব্যবস্থাপনার জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এক্স সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারটি প্রদান করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
গাজীপুরের মৌচাক, বহেরারচালা এলাকায় অবস্থিত এক্স সিরামিকস গ্রুপ দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি শিল্প খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং প্রতিটি শ্রমিক, প্রকৌশলী ও নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টার ফল। এক্স সিরামিকস গ্রুপ ভবিষ্যতেও পরিবেশের প্রতি দায়বদ্ধ থেকে সবুজ শিল্প বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে (২০২৬-২৭) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত জুলাই মাসে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল।
৪ ঘণ্টা আগে
দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
১৩ ঘণ্টা আগে