ভিসা প্রসেসিং, টিকিটিং, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, হোটেল বুকিং, এয়ার অ্যাম্বুলেন্সসহ পরিবহন সেবা ও বাংলা খাবার সরবরাহসহ সব ধরনের সহযোগিতায় মুন মেডিকেল টুরিজমের রয়েছে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা।
থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণে বাংলাদেশি রোগীদের সহযোগিতা দিতে গতকাল শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির ঢাকা অফিস উদ্বোধন মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার মায়ময়না খাতুন মনি বলেন, থাইল্যান্ডে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য উল্লেখিত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে আমি নিজেই তদারকিতে থাকব এবং আমার তরফ হতে রোগীদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশা আল্লাহ। যেন কোনো রোগী প্রবাসের মাটিতে চিকিৎসা সেবা নিতে যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন সে লক্ষে কাজ করব। তিনি আরও বলেন, আর্থিক দিক দিয়ে রোগীদের খরচ কীভাবে কমানো যায় সেই দিকটাও বিবেচনায় রাখবে মুন মেডিকেল টুরিজম।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটির মাধ্যমে থাইল্যান্ডে চিকিৎসাসেবা গ্রহণ করে দেশে ফিরেছেন অনেক রোগী। মুন মেডিকেল টুরিজমের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকার শেখ আব্দুল মাবুদ, রাজিনা আফরোজ ও চট্টগ্রামের মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
মায়ময়না খাতুম মনি আরও বলেন, থাইল্যান্ডের চিকিৎসা সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব ২৪ ঘণ্টা। আমাদের কাছে প্রতিষ্ঠানের মুনাফার চেয়ে রোগীর সেবাটাই মুখ্য। রোগীদের চিকিৎসা সেবার প্রয়োজনে বিদেশযাত্রা সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। মুন মেডিকেল টুরিজম রোগীদের প্রয়োজন, আস্থা ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম পরিচালনা করবে।
সেবা গ্রহণকারীদের সেক্টর-৬-এর ১৬/১৭ মিকা কর্নারস্টোন, রোড #১২, উত্তরা মডেল টাউনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।










